দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের নড়াগাতী এলাকায় মনি মিয়া শেখ (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত প্রায় ১১টার দিকে জয়নগর ইউনিয়নের পানিপাড়া গ্রামে সাবেক ইউপি সদস্য কামরুল ঠাকুরের বাড়ির পাশে এ হামলার ঘটনা ঘটে। নিহত মনি মিয়া শেখ জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং চরজয়নগর গ্রামের সোনা মিয়া শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাতে জয়নগর বাজার থেকে বাড়ি ফিরছিলেন মনি মিয়া শেখ। পথে পানিপাড়া এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৩টার দিকে তিনি মারা যান।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম শুক্রবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে বলে জানান ওসি। তিনি বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যে আই